শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
শেয়ারবাজার

সূচকের বড় পতনে লেনদেন শেষ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯টি কোম্পানির ২৮  কোটি ৭০  লক্ষ ৬৩  হাজার ৮৮০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৮৭৬  কোটি ৬  লক্ষ ৬৮ হাজার ১৪৪  টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৮৫.৭১ পয়েন্ট  কমে ৫৫৫৪.১৮ ডিএস-৩০ মূল্য সূচক ৩৫.৫০ পয়েন্ট কমে ২১১০.০৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৯.৩১ পয়েন্ট কমে ১১২৯.৩৪ পয়ন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানীর শেয়ার।  
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বেক্সিমকো ফার্মা, সামিট অ্যালায়েন্স পোর্ট, ন্যাশনাল  ফীড, বিডি থাই, রবি এক্সিয়াটা, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, ডমিনেজ স্টিল, এনসিসি ব্যাংক ও এপেক্স স্পিনিং।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বাংলাদেশ ন্যাশনাল ইন্সু:, বিবিএস, জেএমআই সিরিঞ্জ, প্রগতি লাইফ ইন্সু:, মনোস্পুল পেপার, রূপালি লাইফ ইন্সু:, ন্যাশনাল  ফীড,  ফু-ওয়াং সিরামিকস,  সিনোবাংলা ইন্ডা: ও গোল্ডেন হারভেস্ট। 

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ডমিনেজ স্টিল, বেক্সিমকো লি:, বিডি থাই,  আইপিডিসি,  জিকিউ বলপেন, ফাইন ফুডস, বিআইএফসি,  উসমানিয়া  গ্লাস, আমান কটন  ও  বিডি থাই ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৬৯০৭৮৭১৯৬০৯.১০।

সর্বশেষ পাওয়া সংবাদ