সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

উল্লাপাড়ায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোয়াজ্জেম হোসেন(৫৭) নামের এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার পৌরশহরের নবগ্রাম নিহতের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উল্লাপাড়া মডেল থানায় কর্মরত ছিলো।পুলিশ মনে করছে গতকাল রবিবার রাতের কোন এক সময় পুলিশ সদস্যের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত পুলিশ সদস্য মৃত জেফাদ আলীর ছেলে। ঘটনার রাতে স্ত্রীপুত্র কেউ বাড়িতে না থাকায় তিনি বাড়িতে একাই ছিলেন। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।স্ত্রী হেনা পারভীন শাহজাদপুর স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়,আজ দুপুর পর্যন্ত ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে উকি মারলে,বিছানার উপর মোয়াজ্জেম এর মৃতদেহ পড়ে আছে।তৎক্ষণাৎ তারা পুলিশকে খবর দেন।পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

এ তথ্য নিশ্চিত করে পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান,নিহত পুলিশ সদস্যর চাকরিও প্রায় শেষের দিকে। গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হত্যার প্রকৃত রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।

পিবিআই পুলিশের এসপি রেজাউল করিম জানান, ঘটনার রাতে স্ত্রী পুত্র বাড়িতে না থাকায় তিনি একাই ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা তাকে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের নেপথ্যে ঘটনা তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ