সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি: এলাকায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সহকারী পরিচালক সজল আহমেদ।

অভিযানসূত্রে জানাগেছে, দর্শনার রুদ্রনগর এলাকায় মেসার্স সোহাগ স্টোর নামক প্রতিষ্ঠানে তদারকিকালে মেয়াদ উত্তীর্ণ পণ্য (পোল্ট্রি ফিড, কীটনাশক ও খাদ্যপণ্য) বিক্রয় ও প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধ প্রমাণিত হয়। প্রতিষ্ঠানটির মালিক সোহাগ রানাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় মেসার্স লিমা স্টোরের মালিক জাহাঙ্গীর হোসেনকে প্রতিষ্ঠানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ টাকা জরিমানা করা হয়। পরে, দর্শনা পুরাতন বাজার এলাকায় মেসার্স মীম পোল্ট্রি কর্ণার নামক ডিলার প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। এসময় প্রতিষ্ঠানে মুরগি ও প্রাণীর মেয়াদ উত্তীর্ণ ঔষধ, ভিনেগার প্রদর্শন ও বিক্রয় করার অপরাধে মালিক মেহেদী হাসানকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন দর্শনা থানা পুলিশের একটি টিম। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জনসাধারণকে সচেতন ও লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। ২৭-০২-২৩) চুয়াডাঙ্গায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জারিমানা করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পুরাতন বাজার ও রুদ্রনগর

সর্বশেষ পাওয়া সংবাদ