সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

সিরাজগঞ্জে ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরনের টাকা পাওয়ার দাবীতে মানববন্ধন

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের রায়গঞ্জে সাসেক সড়ক উন্নয়ন প্রকল্পে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা দ্রুত ক্ষতিগ্রস্থদের দেবার ব্যবস্থা নেবার দাবীতে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকরা।
সাসেক-২ প্রকল্পে সড়ক উন্নয়নে এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে রায়গঞ্জে ৬টি মৌজায় ভূমি অধিগ্রহণের টাকা না পাওয়ার প্রতিবাদে সোমবার সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ডে এলাকায় ঘন্টা ব্যাপি এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক এসএম মমতাজ উদ্দিনেরর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ভুক্তভোগী মোঃ মুকুল পাঠান, সুশান্ত কুমার তালুকদার, আলম সহ আরো অনেকে। মানববন্ধনে ভুক্তভোগীরা তাদের ভূমিঅধিগ্রহনের টাকা পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এলাকাবাসীর পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও এর কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ করেন তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ