সোমবার, ২২ জুন ২০২৬
সোমবার, ২২ জুন ২০২৬
শিরোনাম
দেশে এ পর্যন্ত ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে : খনিজ সম্পদ মন্ত্রী সূচকের বড় পতনে লেনদেন শেষ কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস আ.লীগের অপতৎপরতা মোকাবিলায় ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক ২ ৯ম ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে ৪টি পুরস্কার জিতেছে স্যামসাং মোবাইল নড়াইলে গৃহবধূর আত্মহত্যা আস্থার ধারাবাহিকতায়: টানা আট বছর AAA ক্রেডিট রেটিং মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী - শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন
advertisement
সারাদেশ

গলাচিপায় অগ্নিকান্ডে ০৫টি বসত ঘর পুড়ে ভষ্মিভূত

মোঃ হাফিজ গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুসলিম পাড়ায় রবিবার আনুমানিক রাত্র দশ ঘটিকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগে ০৫ টি বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ঘটনা সূত্রে জানা যায় । গলাচিপা ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। লতিফ মুসুল্লির ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন আশেপাশের ক্ষতিগ্রস্ত পরিবার। ঘটনার সত্যতা স্বীকার করেছেন গলাচিপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনা স্থান পরিদর্শন করেছেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল।

প্রত্যক্ষদর্শী ও গলাচিপা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় , রবিবার রাত দশটার দিকে গলাচিপা পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুসলিম পাড়ার লতিফ মুসল্লির ঘর থেকে আগুনের সূত্রপাত শুরু হয়। এসময় ঐ ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের রহমান, জব্বার, নুর ইসলাম ও জাহাঙ্গীর এর বসত ঘর পুড়ে ভষ্মিভূত হয়। আগুনের লেলিহান শিখা দেখে ছুটে আসে এলাকাবাসী, পুলিশ প্রশাসন, পল্লীবিদ্যুৎ, আনসার বাহিনী এবং গলাচিপা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এ বিষয় ফায়ার সার্ভিসর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে আমরা দুটি টিম ও স্থানীয় জনগণের সহযোগিতায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।এ প্রসঙ্গে গলাচিপা উপজলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। প্রাথমিক ক্ষয় ক্ষতির পরিমাণ নিরুপন করে পরবর্তীতে সহায়তা প্রদান করা হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ