বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি আটক সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী পুলিশ লাইনসের সামনে থেকে চুরি, পিকআপ মিলল কর্ণফুলীতে! দেশের ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন পূর্ব প্রকাশের পর আজ দেখছেন; দ্বিতীয় পর্ব - নতুন আইনে কোম্পানি সেক্রেটারি নিয়োগ বাধ্যতামূলক হওয়া প্রয়োজন আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতে বাস্তবসম্মত পদক্ষেপের আহ্বান মূল্যবোধ ভিত্তিক ব্যাংক গুলোর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু
advertisement
সারাদেশ

পুলিশ লাইনসের সামনে থেকে চুরি, পিকআপ মিলল কর্ণফুলীতে!

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকা থেকে চুরি হওয়া পুলিশের একটি টহল পিকআপ ভ্যান কর্ণফুলী থেকে উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ।

গাড়িটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর আহমেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে হালিশহর থানার তিন পুলিশ সদস্য একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান নিয়ে টহলে ছিলেন। একপর্যায়ে তাঁরা নগরের ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনসের সামনের সড়কের পাশে গাড়িটি রেখে পাশের একটি হোটেলে দুপুরের খাবার খেতে যান। খাবার শেষে ফিরে এসে নির্ধারিত স্থানে গাড়িটি দেখতে পাননি তাঁরা।

পরে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, অজ্ঞাতনামা এক ব্যক্তি গাড়িটি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছেন। খোদ পুলিশ লাইনসের সামনে থেকে দিনদুপুরে পুলিশের গাড়ি চুরির ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই গাড়িটি উদ্ধারে সিএমপির একাধিক বিশেষ দল নগরের বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে। পরে অভিযানের একপর্যায়ে কর্ণফুলীর ফকিরনীর হাট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

কর্ণফুলী থানার ওসি মো. নূর আহমেদ বলেন, গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ