মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Advanced Chemical Industries OLC চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত ৪৪টি হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার: সৃজিত হলো ৩৯৬টি নতুন পদ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১১৪ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র প্রদান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ ১ অক্টোবর পর্যন্ত চলবে প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া : শিক্ষামন্ত্রী ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রল দূতাবাস
advertisement
সারাদেশ

তাড়াশে মাজারসংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশে হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফ সংলগ্ন একটি পুরনো ভাঙা মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর জেলার রাজৈর উপজেলার শহিদুল ইসলাম (৬০), সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জেলহক (৪৭) ও তুলি পারভীন (৩৬)।

রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হযরত শাহ শরীফ জিন্দানী (রহ.)-এর মাজার শরীফের পাশে ঐতিহাসিক একটি পুরনো ভাঙা মসজিদ রয়েছে। দীর্ঘদিন ধরে মসজিদটির বিভিন্ন অংশ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। সম্প্রতি সেখান থেকে ঐতিহাসিক পাথর সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহ প্রকাশ করেন। পরে তিনজনকে আটক করে পুলিশে খবর দেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, পুরনো মসজিদ ও মাজার এলাকার বিভিন্ন স্থাপনা ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। এসব স্থাপনার কোনো অংশ বা পুরনো পাথর যাতে চুরি বা নষ্ট না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি প্রয়োজন। ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. ইমাম জাফর জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা চলছে। একই সঙ্গে চুরি হওয়া ঐতিহাসিক পাথর উদ্ধার এবং ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

মাজার পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুশরাত জাহান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ