মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
Price Sensitive Information of Advanced Chemical Industries OLC চীনের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: হুমায়ুন কবির সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ১৫তম সভা অনুষ্ঠিত ৪৪টি হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার: সৃজিত হলো ৩৯৬টি নতুন পদ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১১৪ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র প্রদান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আইসিএসবি প্রতিনিধিদলের সাক্ষাৎ ১ অক্টোবর পর্যন্ত চলবে প্রাথমিক বিদ্যালয়ে চাকরিপ্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া : শিক্ষামন্ত্রী ফ্যামিলি কার্ডের ভাতা প্রতি মাসের ২০-২৫ তারিখের মধ্যে নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক ক‌রল দূতাবাস
advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ১১৪ শূন্যপদে নিয়োগের ছাড়পত্র প্রদান

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্বখাতের ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেডের ১১৪টি শূন্যপদ পূরণের জন্য ছাড়পত্র দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-৩ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

আদেশ অনুযায়ী, ১১৪টি পদের মধ্যে গ্রেড-৬-এর টিম্বার প্রোডাক্ট স্পেশালিস্ট পদে একটি এবং প্রোগ্রামার পদে একটি ছাড়পত্র দেওয়া হয়েছে।

এ ছাড়া গ্রেড-৯-এর সহকারী সচিব/সহকারী পরিচালক (প্রশাসন) পদে ১৪টি, সহকারী পরিচালক (অর্থ) পদে চারটি এবং সহকারী প্রোগ্রামার পদে ১০টি পদ রয়েছে।

গ্রেড-১০-এর উপ-সহকারী প্রকৌশলী পদে ছয়টি, গ্রেড-১৩-এর পরিদর্শক পদে একটি এবং সহকারী হিসাবরক্ষক পদে পাঁচটি পদে নিয়োগের ছাড়পত্র দেওয়া হয়েছে।

অন্যদিকে, গ্রেড-১৪-এর কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী পদে ১৪টি, গ্রেড-১৮-এর ডেসপাচ রাইডার পদে দু’টি এবং গ্রেড-২০-এর স্টোর হেলপার পদে দু’টি পদ রয়েছে।

আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার ২০১০ সালের স্মারকের মাধ্যমে গঠিত পরিষদের শর্তাধীন পদে সাপেক্ষে বাপবিবোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এসব শূন্যপদ পূরণের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।

জাতীয় বেতনস্কেল-২০১৫ অনুযায়ী গ্রেড-৬-এর পদগুলোর বেতনক্রম ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা, গ্রেড-৯-এর পদগুলোর ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা এবং গ্রেড-১০-এর পদে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা।

এ ছাড়া গ্রেড-১৩-এর বেতনক্রম ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা, গ্রেড-১৪-এর ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা, গ্রেড-১৮-এর ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা এবং গ্রেড-২০-এর ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-৩ শাখার উপসচিব মুহম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত আদেশটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ