মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক
advertisement
সারাদেশ

নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩

নড়াইল পৌরসভার চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে  ইয়াবা, বিপুল পরিমাণ নগদ টাকা, মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেফতার।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নড়াইল পৌরসভার আলাদাত পুর চিত্রা নদীর পাড়ে  গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন নেতৃত্বে দুপুরে একটি দল নদীর পারে যায় এ সময় আটককৃত ব্যক্তিরা পুলিশকে অস্ত্র দেখিয়ে,ভিতরে প্রবেশ করতে নিষেধ করে।

এ সময় খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো: মোস্তাফিজুর রহমান, ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন, নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত (ওসি) অজয় কুমার কুন্ডুসহ আলাদাতপুর প্রেম কর্নার নদীর পাড়ের চার পাশ ঘিরে, ভরাশুলা গ্রামের সৈয়দ ওলিয়ার রহনানের ছেলে হিরো, লোহগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের কোটাকোল গ্রামের আতিয়ার মোল্লার ছেলে ইকবাল হোসেন মোল্লা ও সিমাখালী গ্রামের ইউনুছ শরিফের ছেলে সালমান শরিফকে গ্রেফতার করে। এসময় নদীর পাড়ে তৈরী করা রহস্যময় ঝুপড়ি ঘর তল্লাশি করে ৫ বোতল বিদেশি মদের খালি বোতল, সেভেন গিয়ার চাকুসহ দেশীয় অস্ত্র,আসামিদের তল্লাশি করে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট, ইয়াবা ট্যাবলেট বিক্রি করা ৫৯ হাজার ৫শ টাকা ইয়াবা সেবনের সরঞ্জাম ও প্রাইভেটকারসহ ৩ জন গ্রেফতার  করতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ ডিবি।

গোয়েন্দা পুলিশ ডিবি (ওসি) আলাউদ্দীন মিলন ও নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক অজয় কুমার কুন্ডু  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ