মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন
advertisement
কর্পোরেট

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এনসিসি ব্যাংক পিএলসি দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সুবিধাসম্পন্ন একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে। হৃদরোগে আক্রান্ত রোগীসহ সংকটাপন্ন রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্প্রতি এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্স এর চাবি হস্তান্তর করেন। এ সময় এনসিসি ব্যাংকের রাজশাহী শাখার ব্যবস্থাপক কামাল হোসেন, হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য আবু তাহের আবু, খালেকুজ্জামান বাবু, ডাঃ গোলাম গাউস মন্টু, গোলাম রসুল রকেট, শামীম কবির, পিয়াল আহমেদ, মোকছেদ আলী মঙ্গলীয়া, ডায়াবেটিক হাসপাতালের সাবেক সাধারণ সম্পাদক সফিকুল হক ছুটু এবং ঢাকাস্থ দিনাজপুর সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশফাকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি এবং প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমীন, এমপির উপস্থিতিতে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোঃ নূরুন নেওয়াজ সেলিম জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে অ্যাম্বুলেন্ন্সের চাবি হস্তান্তর করেন। পরবর্তীতে মন্ত্রীর পরামর্শক্রমে অ্যাম্বুলেন্সটিতে আইসিইউ সুবিধা ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের পর তা আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম বলেন, “এনসিসি ব্যাংক প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ব্যাংকটি শিক্ষা, চিকিৎসা, প্রান্তিক কৃষকদের সহায়তা, কৃষি গবেষণায় অর্থায়ন, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে পরিবেশবান্ধব ইকোসিস্টেম গড়ে তোলা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে এনসিসি ব্যাংকের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় জিয়া হার্ট ফাউন্ডেশন, দিনাজপুরকে আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও আইসিইউ সুবিধাসম্পন্ন একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।

আমরা বিশ্বাস করি, এই অ্যাম্বুলেন্সটি বিশেষ করে হৃদরোগে আক্রান্ত রোগীসহ সংকটাপন্ন রোগীদের জরুরি পরিবহন ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| মানুষের কল্যাণ এবং দেশের টেকসই আর্থ-সামাজিক উন্নয়নে এনসিসি ব্যাংকের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

▐ সর্বশেষ পাওয়া সংবাদ