মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
সারাদেশ

ধোবাউড়ায় ধানখেত থেকে কৃষকের মরদেহ উদ্ধার, আটক ১

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ২ নম্বর গামারীতলা ইউনিয়নের দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রামের একটি আমন ধানক্ষেত থেকে নজরুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তার মাথায় আঘাতের চিহ্ন থাকায় তাকে হত্যা করে মরদেহ ধানখেতে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনগত রাত তিনটার দিকে ধোবাউড়া উপজেলার উত্তর লাঙ্গলজোড়া গ্রামের শহিদুল ইসলামের বাড়ির পাশের একটি ধানখেত থেকে নজরুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ফজলুল হক মেম্বারের ভাই।

পুলিশ জানায়, নজরুল ইসলামের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে মাথায় আঘাত করে হত্যার পর ধানখেতে ফেলে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে ধোবাউড়া থানা-পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ