রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
শিরোনাম
গুমের ৬১ দিনের ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ সরকার গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে: প্রধানমন্ত্রী ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা ওয়ালটন হাই-টেকের শক্তিশালী আর্থিক অগ্রগতি - ১৮০ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ সম্মিলিত ইসলামী ব্যাংকে 'কাস্টমার ফার্স্ট - পেমেন্ট অ্যান্ড সার্ভিস এক্সিলেন্স' শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত জিএসইএ ১১তম আসরের আবেদন শুরু, চ্যাম্পিয়নের জন্য ৫ লাখ টাকার পুরস্কার তিলে তিলে নিভছে ১৬ বছরের সাব্বিরের জীবন, ছেলেকে বাঁচাতে দুয়ারে দুয়ারে কাঁদছেন মা প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে নাট্য সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১ হাজার ৮৫৫ পদে নিয়োগে ছাড়পত্রের মেয়াদ বাড়ল
advertisement
সারাদেশ

মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উত্তর কাকনহাটি গ্রামে নিজের ১৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা নুরুল হক (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) ভোরে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা মোড় সংলগ্ন হাসপাতাল রোড থেকে ধর্ষক পিতাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত নুরুল হক উপজেলার উত্তর কাকনহাটি গ্রামের (৯ নম্বর ওয়ার্ড) মৃত হাছান আলীর ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে বসতঘরের বারান্দার রুমে ঘুমন্ত মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে নুরুল হক এবং তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী ও তার মাকে নানা ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে সে। ঘটনার তিন দিন পর মেয়েটি তার সৎ মাকে (৩০) বিস্তারিত জানায়।

পরবর্তীতে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগীর মা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি লিখিত এজাহার দায়ের করেন।

পুলিশ জানায়, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার পাশাপাশি নুরুল হক ঢাকার বাড্ডা থানার দণ্ডবিধির ৩৯৪ ধারার একটি দস্যুতা মামলার ওয়ারেন্টভুক্ত ফেরারি আসামি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, কিশোরী মেয়ের সৎ মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও গ্রেফতারকৃত নুরুল হক ঢাকার বাড্ডা থানায় দস্যুতা মামলার পরোয়ানাভুক্ত আসামি। নারী ও শিশু নির্যাতন এবং দস্যুতা এই দুই মামলাতেই তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ