বুধবার, ০৮ জুলাই ২০২৬
বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম
১১ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী রাজনৈতিক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে : আইনমন্ত্রী ছয় দিনে রেমিট্যান্স এলো ৮ হাজার ৫৪৩ কোটি টাকা সরকারি চাকরিতে কর্মরত ১৪ লাখ ৬৪ হাজার, শূন্য ৫ লাখ ২১ হাজার পদ শহীদ আব্দুল্লাহর মায়ের পাশে প্রধানমন্ত্রী, ছোট ছেলের চিকিৎসার দায়িত্ব গ্রহণ জনস্বাস্থ্য সুরক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে তামাকমুক্ত ঘোষণা আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরক ইন্টারন্যাশনালের সঙ্গে বাংলালিংকের অংশীদারিত্ব প্রিমিয়াম সুবিধা নিয়ে চাঙ্গান-এর সিএস৭৫ প্রো এসইউভি এখন বাংলাদেশে ইতিহাসে প্রথম - সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
advertisement
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের খিলক্ষেত এবং বিজয়পুর বাজার উপশাখার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর খিলক্ষেত উপশাখা, ঢাকা এবং বিজয়পুর বাজার উপশাখা, কুমিল্লা এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা ২ টি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, কুর্মিটৈালা হাই স্কুল এন্ড কলেজের সভাপতি হাজী মোঃ আসলাম উদ্দিন, খিলক্ষেত ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাজী মোঃ শামছুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা সুনাগরিক কমিটির সভাপতি শাহ আলহাজ¦ মুহাম্মদ আলমগীর খান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢকা ও কুমিল্লার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ