Corporate Sangbad
কর্পোরেট

ইউনিয়ন ব্যাংকের খিলক্ষেত এবং বিজয়পুর বাজার উপশাখার উদ্বোধন

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১৭ অপরাহ্ন · কর্পোরেট সংবাদ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর খিলক্ষেত উপশাখা, ঢাকা এবং বিজয়পুর বাজার উপশাখা, কুমিল্লা এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা ২ টি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নজরুল ইসলাম, শফিউদ্দিন আহমেদ, কুর্মিটৈালা হাই স্কুল এন্ড কলেজের সভাপতি হাজী মোঃ আসলাম উদ্দিন, খিলক্ষেত ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি হাজী মোঃ শামছুল হক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও কুমিল্লা সুনাগরিক কমিটির সভাপতি শাহ আলহাজ¦ মুহাম্মদ আলমগীর খান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢকা ও কুমিল্লার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।