বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
১২ মাসের স্ক্রিন প্রোটেকশন - অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন সরকারের ৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছর মেয়াদি চুক্তি সই প্রিমিয়ার ব্যাংকের ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহবুবর রহমান যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি পেলেন ৮৫২ শিক্ষার্থী আগামী ১৪ অক্টোবর শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
advertisement
কর্পোরেট

এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহবুবর রহমান

এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের (এসবিআইএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) এসবিআইএলের পরিচালনা পর্ষদের ৩০তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ এসবিএসি ব্যাংক পিএলসির প্রতিনিধি পরিচালক হিসেবে ইনটেক সল্যুশন কর্তৃক মনোনীত। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন খ্যাতিমান পেশাদার হিসাববিদ ও করপোরেট নির্বাহী। বাংলাদেশ, মালয়েশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও কম্বোডিয়াসহ ছয়টি দেশে তাঁর ২৭ বছরেরও বেশি সময়ের নেতৃত্ব ও পেশাগত অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনে তিনি স্টারউড হোটেলস অ্যান্ড রিসোর্টস এবং ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ মাহবুবর রহমান এফসিএমএ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) ফেলো ও কাউন্সিল সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে মাস্টার অব কমার্স ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ পেশাজীবনে তিনি বিভিন্ন আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানে নেতৃত্বস্থানীয় দায়িত্ব পালন করেছেন।

আর্থিক ব্যবস্থাপনা, কৌশলগত পরিকল্পনা, ব্যবসায়িক নেতৃত্ব এবং সাংগঠনিক রূপান্তরের ক্ষেত্রে তার বিস্তৃত অভিজ্ঞতা রয়েছে। তাঁর অভিজ্ঞতা এসবিএল-এর কৌশলগত দিকনির্দেশনা, করপোরেট সুশাসন এবং পুঁজিবাজারসংশ্লিষ্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ