বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
১২ মাসের স্ক্রিন প্রোটেকশন - অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন সরকারের ৭ মাসে ৩২ কূপ খনন, যুক্ত হচ্ছে প্রায় ১৪৮ এমএমসিএফ গ্যাস চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড, ১৫ বছর মেয়াদি চুক্তি সই প্রিমিয়ার ব্যাংকের ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহবুবর রহমান যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত খাজা মোজাম্মেল হক ফাউন্ডেশনের বৃত্তি পেলেন ৮৫২ শিক্ষার্থী আগামী ১৪ অক্টোবর শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
advertisement
কর্পোরেট

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে মুন্সিগঞ্জে বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

সম্প্রতি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং নেদারল্যান্ডসভিত্তিক স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ড এর সহযোগিতায় জেনারেল হাসপাতাল, মুন্সিগঞ্জে প্রায় দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত জেনারেল হাসপাতাল মুন্সিগঞ্জে ৩২৬ জন ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের মধ্যে ১৩৫ জনের বিনামূল্যে বিশেষায়িত চিকিৎসা ও অস্ত্রোপচার সেবা প্রদান করা হয়। এ উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের চেয়ারম্যান, যমুনা ব্যাংক পিএলসি’র সম্মানিত পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউণ্ডেশনের সিইও এবং ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মোঃ শাহিদুল ইসলাম এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টিচিং ইন্টারপ্লাস্ট হল্যান্ডের টিম লিডার ও প্লাস্টিক সার্জন ডাঃ মেনো হুইকেশোভেন এবং তার দলের অন্যান্য চিকিৎসকবৃন্দ। এছাড়াও যমুনা ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ