দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণকে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান-এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে ইমামী বাংলাদেশ।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজন করা হয় ঢাকার এসএসজি সেন্টারে অবস্থিত ইমামী বাংলাদেশের প্রধান কার্যালয়ে।
আয়োজনে ছিল প্রেস কনফারেন্স, মিট অ্যান্ড গ্রিট এবং চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ইমামী বাংলাদেশে লিমিটেড এর পক্ষ থেকে কান্ট্রি হেড নাসরিফুল আলম এবং হেয়ার কেয়ার ক্যাটাগরি হেড সাখাওয়াত হুসাইন স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক এবং আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।
তাসনিয়া ফারিণ ও ইমামী বাংলাদেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করা হয়। পরে তিনি সাংবাদিক ও অতিথিদের সঙ্গে কথা বলেন। অনুষ্ঠানে একটি বিশেষ ফটোসেশনও আয়োজন করা হয়।
তাসনিয়া ফারিণ দেশের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। স্বাভাবিক অভিনয় ও নিজস্ব ব্যক্তিত্ব দিয়ে তিনি দর্শকের ভালোবাসা পেয়েছেন। তাঁর আধুনিক স্টাইল এবং আত্মবিশ্বাসী উপস্থিতিও তরুণ প্রজন্মের কাছে বেশ পরিচিত।
বর্তমানে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান বাংলাদেশে তার নন-স্টিকি হেয়ার অয়েল নিয়ে কাজ করছে। ব্র্যান্ডটির মূল প্রতিশ্রুতি হলো, চুলকে ভেতর থেকে মজবুত এবং বাইরে থেকে সুন্দর ও ম্যানেজেবল রাখা। ভবিষ্যতে শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক ও হেয়ার সিরামসহ আরও পণ্য চালু করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে সেভেন অয়েলস ইন ওয়ান এর অধীনে চুলের যত্নের প্রতিটি ধাপের জন্য একটি পূর্ণাঙ্গ হেয়ার কেয়ার রেজিমেন গড়ে তুলতে চায় ব্র্যান্ডটি।
ব্র্যান্ডটির নন-স্টিকি হেয়ার অয়েল সাতটি তেলের বিশেষ মিশ্রণে তৈরি। ব্র্যান্ডের দাবি অনুযায়ী, নিয়মিত ব্যবহারে চুল হতে পারে ১২০% পর্যন্ত বেশি সফট। পাওয়া যায় ২৪ ঘণ্টা পর্যন্ত ফ্রিজ কন্ট্রোল এবং ৯৬% পর্যন্ত কম হেয়ারফল। এটি চুলের ড্যামেজ কন্ট্রোলে সহায়তা করে। প্রথমবার ব্যবহার থেকেই চুলে আনে স্মুদনেস।
ইমামী বাংলাদেশের মতে, তাসনিয়া ফারিণের ব্যক্তিত্ব ব্র্যান্ডটির এই প্রতিশ্রুতির সঙ্গে সুন্দরভাবে মানিয়ে যায়। তিনি আধুনিক, আত্মবিশ্বাসী এবং নিজের পছন্দের বিষয়ে সচেতন। একই সঙ্গে দর্শকের কাছে তাঁর একটি সহজ ও আপন পরিচয় রয়েছে।
এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের নারীদের আরও কাছাকাছি যেতে চায় ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান। আগামী দিনে, চুক্তির অংশ হিসেবে ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান-এর হেয়ার অয়েলের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারণায় তাসনিয়া ফারিণকে দেখা যাবে। তিনি ব্র্যান্ডটির বিভিন্ন আয়োজনেও অংশ নেবেন।
ইমামী সেভেন অয়েলস ইন ওয়ান এবং তাসনিয়া ফারিণের এই পথচলা বর্তমান হেয়ার অয়েলের বার্তাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। একই সঙ্গে ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ হেয়ার কেয়ার রেজিমেন গড়ে তোলার পরিকল্পনাকেও সামনে আনবে। এটি দেশের হেয়ার কেয়ার বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে ইমামী বাংলাদেশ।