মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
শিরোনাম
মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন, কোনো ব্যত্যয় ঘটেনি : আইনমন্ত্রী বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি দেশে সারের সংকট নেই, চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র নবায়নের শেষ সময় ২৯ অক্টোবর
advertisement
কর্পোরেট

এসবিএসি ব্যাংকে বাংলা কিউআর উদ্বোধনে র‌্যালি

ক্যাশলেস অর্থনীতি গড়ার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রবর্তিত আন্তঃপরিচালনযোগ্য নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বাংলা কিউআর’ উদ্বোধন করেছে এসবিএসি ব্যাংক পিএলসি.।

এ উপলক্ষ্যে সোমবার (২৪ আগস্ট) ব্যাংকের কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে রাজধানীর মতিঝিল ও দিলকুশা সড়ক প্রদক্ষিণ করা হয়। র‌্যালির নেতৃত্ব দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) আবদুল কাইয়ুম চৌধুরী।

এসময়ে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ আলতাফ হোসেন ভুঁইয়া, ব্যাংকিং অপারেশন্স ডিভিশনের প্রধান মোঃ মাসুদুর রহমান, ক্রেডিট এডমিনিস্ট্রেশন ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মান্নান, চিফ টেকনোলজি অফিসার মোঃ মোফাজ্জল মামুন খান, রিটেইল ডিস্ট্রিবিউশন ডিভিশনের প্রধান মোঃ রাশেদ আক্তার, প্রিন্সিপাল শাখার ব্যবস্থাপক শফিউর রহমান, ডিজিটাল ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজমসহ ব্যাংকের শীর্ষ নির্বাহী, বিভাগীয় প্রধান এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতিঝিলের কিংস কনফেকশনারিতে এসবিএসি ব্যাংক অ্যাকুয়ার হিসেবে মার্চেন্ট কিউআর হস্তান্তর এবং কেনাকাটায় ব্যাংকের মোবাইল অ্যাপ ‘বাংলাপে’র ব্যবহারে ডিজিটাল পেমেন্ট করা হয়। এদিনে আরও কয়েকটি ক্ষুদ্র দোকানে মার্চেন্ট কিউআর প্রদান করা হয়। 

সর্বশেষ পাওয়া সংবাদ