সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ষষ্ঠ থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালে প্রধানমন্ত্রীর নির্দেশনা জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন উপস্থাপক সামিয়া ২০২৭ সালের এসএসসি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্লিনিক পরিচালক গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু অর্ধেকে নামিয়ে আনা হবে: সেতুমন্ত্রী টোল প্লাজায় ট্রাকে মিলল ৫ কোটি টাকার হেরোইন
advertisement
কর্পোরেট

স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা

বিদেশে চিকিৎসাসেবা আরও সহজ ও সাশ্রয়ী করতে প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের সঙ্গে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে যমুনা ব্যাংক পিএলসি। এর আওতায় ব্যাংকের যোগ্য গ্রাহক, কার্ডধারী ও কর্মকর্তারা পাবেন ০% ইএমআই সুবিধা এবং বিদেশে চিকিৎসায় বিশেষ ছাড় ও সহায়তা।

চুক্তি অনুযায়ী, যমুনা ব্যাংকের যোগ্য VISA কার্ডধারীরা প্ল্যান মেডি ট্রিপের নির্ধারিত স্বাস্থ্যসেবায় ৩, ৬, ৯ ও ১২ মাস মেয়াদে ০% Jamuna EMI সুবিধা নিতে পারবেন। এছাড়া গ্রাহকরা ভারত ও থাইল্যান্ডে বিনামূল্যে এয়ারপোর্ট পিকআপ ও ড্রপ, ভারত, থাইল্যান্ড ও চীনের ভিসা সেবায় বিশেষ সুবিধা এবং ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়ার নির্বাচিত হাসপাতালে ইনপেশেন্ট চিকিৎসা ব্যয়ে প্রায় ৫–১০% পর্যন্ত সাশ্রয়ের সুযোগ পাবেন।

চিকিৎসা পরিকল্পনা, সম্ভাব্য ব্যয়ের হিসাব ও হাসপাতালের আমন্ত্রণপত্রের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। থাইল্যান্ডের মেডিকেল ভিসার জন্য থাকবে অগ্রাধিকারভিত্তিক সহায়তা, যেখানে প্রক্রিয়াকরণ প্রায় ৩–৫ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য থাকবে, প্রযোজ্য নিয়মসাপেক্ষে।

গত ১৩ আগস্ট ঢাকার গুলশানে যমুনা ব্যাংকের করপোরেট অফিসে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন যমুনা ব্যাংক পিএলসির ডিএমডি ও হেড অব হোলসেল ব্যাংকিং ডিভিশন মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং প্ল্যান মেডি ট্রিপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফ্লোরা নাজনীন নীলা। এই অংশীদারত্বের মাধ্যমে গ্রাহকদের জন্য বিদেশে চিকিৎসা আরও সহজ, পরিকল্পিত ও সাশ্রয়ী করার পাশাপাশি নমনীয় পেমেন্ট সুবিধা নিশ্চিত করতে চায় যমুনা ব্যাংক।

সর্বশেষ পাওয়া সংবাদ