শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

সাত পাকে বাঁধা পড়লেন অক্ষর প্যাটেল

স্পোর্টস ডেস্ক : চেয়েছিলেন পুরো ব্যাপারটা গোপন রাখতে। কিন্তু সেটা আর হল কোথায়! অক্ষর প্যাটেলের ব্যাপারটা সামনে চলেই এল। প্রজাতন্ত্র দিবসের দিন পুরনো বান্ধবী মেহার প্যাটেলের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার। গুজরাতের ভাদোদারায় হয়েছে বিয়ে। তাঁর বিয়ের সব ছবি ও ভিডিয়ো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। গত ২৩ জানুয়ারি আথিয়া শেট্টিকে বিয়ে করেছিলেন কে এল রাহুল।

অক্ষর এবং মেহার সম্পর্ক অনেক বছরের। কিন্তু সেটা প্রকাশ্যে আনতে অনেকটা সময় নিয়েছেন তিনি। গত বছর মেহার জন্মদিন ২০ জানুয়ারি বাগদানের দিনই প্রথম প্রকাশ্যে আনেন। বাগদান পর্বটিও গোপনে সেরেছিলেন ভারতীয় ক্রিকেটার। বাগদানের পরই প্রেমিকাকে প্রকাশ্যে আনেন তিনি। বিয়েটাও গোপনেই সারলেন। অক্ষরের স্ত্রী মেহা সোশ্যাল মিডিয়ায় সেনসেশন। সমাজমাধ্যমে বেশ সক্রিয় তিনি।

আসলে কেএল রাহুলের পাশাপাশি অক্ষর প্যাটেলও বোর্ড থেকে ছুটি নিয়েছেন। চলতি নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না তিনি। তখনই আন্দাজ করা গিয়েছিল, হয়তো অক্ষরও এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন। সেই জল্পনাই সত্যি হল। সূত্র-জিনিউজ।

আরও পড়ুন:

উরুগুয়ের ৪ ফুটবলারকে নিষিদ্ধ করল ফিফা

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

সুপার কাপ থেকে ছিটকে গেল রোনালদোর আল নাসের

পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

সর্বশেষ পাওয়া সংবাদ