সোমবার, ০২ নভেম্বর ২০২৬
সোমবার, ০২ নভেম্বর ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে নতুন গ্যাসের সন্ধান, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট নতুন বিধিমালা জারি - মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট বসানোর জটিলতা দূর ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রমিক আন্দোলনকে পুঁজি করে অস্থিতিশীলতার সুযোগ নেই: মাহদী আমিন সূচকের পতনে লেনদেন শেষ বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার ‘বাংলাদেশ বিজনেস অ্যানালাইসিস সামিট ২০২৬’: ব্যবসায়ী ও প্রযুক্তিবিদদের ভার্চুয়াল ও সরাসরি মিলনমেলা স্বল্প সময়ের মধ্যেই শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী পাওয়ার গ্রিডের পর্ষদ সভা ৮ নভেম্বর
advertisement
কর্পোরেট

সিল ৫ গাড়ির মালিকদের নিয়ে বিওয়াইডি বাংলাদেশের গেট-টুগেদার

বিওয়াইডি সিল ৫ গাড়ির ৪৫ জনের বেশি মালিককে নিয়ে সম্প্রতি বিশেষ এক গেট-টুগেদারের আয়োজন করেছে বিওয়াইডি বাংলাদেশ। ‘বিওয়াইডি সিল ৫ বাংলাদেশ গ্রুপ’-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আনন্দঘন সময় কাটান।

রাজধানীর ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ের পাশে আইসিসিবি গেট থেকে গাড়ির বহর নিয়ে যাত্রা শুরু করেন অংশগ্রহণকারীরা। ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে হয়ে বসুন্ধরা ও মাদানী অ্যাভিনিউ ঘুরে তাঁরা পৌঁছান শেফস টেবিল কোর্টসাইডে অবস্থিত বিওয়াইডি এক্সপেরিয়েন্স জোনে।

সেখানে এক্সপেরিয়েন্স জোনের সামনে নিজেদের গাড়ি পার্ক করেন মালিকেরা। সারি করে রাখা বিওয়াইডি সিল ৫ গাড়িগুলো একসঙ্গে দেখার সুযোগ পান উপস্থিত ব্যক্তিরা। এ আয়োজনের মাধ্যমে মালিকেরা নিজেদের মধ্যে পরিচিত হওয়ার পাশাপাশি গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা বিনিময় ও কমিউনিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ পান।

অনুষ্ঠানের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিওয়াইডি বাংলাদেশের কর্মকর্তাদের সঙ্গে মালিকদের সরাসরি মতবিনিময়। এ সময় অংশগ্রহণকারীরা গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা, বিভিন্ন পরামর্শ ও প্রশ্ন তুলে ধরেন। তাঁদের মতামত ও অভিজ্ঞতা থেকে গাড়ির মালিকদের প্রত্যাশা ও উদ্বেগ সম্পর্কে ধারণা লাভ করেন বিওয়াইডির কর্মকর্তারা।

মতবিনিময় শেষে অতিথিরা হালকা খাবার ও পানীয় গ্রহণ করেন। এ সময় তাঁরা নিজেদের মধ্যে সময় কাটান। পরে দলীয় ছবির মাধ্যমে আয়োজনের সমাপ্তি হয়।

গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং বিওয়াইডি গাড়ির মালিকদের কমিউনিটির সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে নিয়মিত এ ধরনের উদ্যোগ গ্রহণে আগ্রহী বিওয়াইডি বাংলাদেশ। গ্রাহকদের মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে গাড়ি ব্যবহারের অভিজ্ঞতা আরও উন্নত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ