শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

উরুগুয়ের ৪ ফুটবলারকে নিষিদ্ধ করল ফিফা

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচে সমর্থক ও খেলোয়াড়দের অশোভন আচরণের শাস্তি পেয়েছে উরুগুয়ে। দিয়েগো গোডিন ও এডিনসন কাভানিসহ চারজন খেলোয়াড়কে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

উরুগুইয়ান ফুটবল ফেডারেশনকে এই ঘটনায় ৫০ হাজার সুইস ফ্রাংক জরিমানাও করা হয়েছে। একইসাথে পরবর্তী হোম ম্যাচে তাদের স্টেডিয়ামের একটি অংশ সমর্থকদের জন্য বন্ধ ঘোষনা করা হয়েছে। ঘানার বিপক্ষে উরুগুইয়ান সমর্থকরা বৈষম্যমূলক আচরণ ও খেলোয়াড়দের অসদাচরনের জন্য ফিফা এই শাস্তি দিয়েছে।

গত ডিসেম্বরে ঘানার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে ২-০ গোলে জয়ের ম্যাচটিতে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে উরুগুয়ের খেলোয়াড়রা। তিন গোলের ব্যবধানে জিততে পারলে তাদের শেষ ১৬ নিশ্চিত হতো। কিন্তু নাটকীয় ভাবে উরুগুয়েকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়। ম্যাচ শেষে রেফারি ড্যানিয়েল সিয়েবার্টকে উরুগুয়ের কিছু খেলোয়াড়ের তোপের মুখে পড়েছিলেন। অভিজ্ঞ স্ট্রাইকার কাভানি মাঠের বাইরে রাখা ভিএআর মনিটর ঘুষি দিয়ে ফেলে দেন।

এই ঘটনায় ডিফেন্ডার হোসে মারিয়া জিমিনেজ ও গোলরক্ষক ফার্নান্দে মুসলেরাকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ ও ২০ হাজার সুইস ফ্রাংক জরিমানা করা হয়েছে। কাভানি ও গোডিনকে এক ম্যাচ নিষিদ্ধ ও ১৫ হাজার সুইস ফ্র্যাংক জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন:

অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রানি সাবালেঙ্কা

পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী হলেন ওয়াহাব রিয়াজ

১০০ ফুটবলারের তালিকায় শীর্ষে মেসি

সর্বশেষ পাওয়া সংবাদ