শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

৫ ওভার না যেতেই পরিত্যক্ত আইএলটির ম্যাচ 

খেলাধূলা ডেস্ক : টানা দুদিন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি ২০) ম্যাচ পরিত্যক্ত হলো। আবিধাবি নাইট রাইডার্স-গালফ জায়ান্টসের পর এবার পরিত্যক্ত হলো শারজাহ ওয়ারিয়র্স-দুবাই ক্যাপিটালের ম্যাচ।

শারজাহ আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছিল দুবাই। নাভিন উল হক-জুনায়েদ সিদ্দিকিদের তোপে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে। ৫ ওভার শেষে আসে বৃষ্টি।

শেষ পর্যন্ত এই বৃষ্টি বিপর্যয় থেকে বাঁচিয়ে দেয় দুবাইকে। বৃষ্টির কারণে খেলা আর মাঠে না গড়ালে ম্যাচটি পরিত্যক্ত হয়। দুই দলই এক পয়েন্ট করে ভাগাভাগি করে। জুনায়েদ-নাভিন দুজনে দুটি করে উইকেট নেন।

৬ ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শারজাহ। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে পঞ্চম স্থানে দুবাই।

সর্বশেষ পাওয়া সংবাদ