শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
খেলাধুলা

সৌম্যর ডাকের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার স্বাদ পেলেন সৌম্য সরকার। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ডাক মেরেছেন বাঁহাতি এই ওপেনার। এতে গড়েছেন বিশ্বরেকর্ড। এখন পর্যন্ত ১৩ বার ডাক মেরেছেন তিনি।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সবচেয়ে বেশি সংখ্যকবার শূন্য রানে আউটের রেকর্ড। তবে এটা সৌম্যর একার দখলে নেই। আইরিশ অধিনায়ক পল স্টার্লিংও ১৩ বার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হয়েছেন।

এই তালিকার দুইয়ে আছেন রুয়ান্ডার কেভিন ইরাকোজে, আয়ারল্যান্ডের কেভিন ও ব্রায়েন ও ভারতের রোহিত শর্মা। তাই তাদেরও লজ্জার বিশ্বরেকর্ডের শঙ্কা বা সম্ভাবনা আছে।

ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের লক্ষ্য ১২৫ রান। এই রান তাড়া করতে নেমে দলীয় ১ রানে আউট হন সৌম্য। ধনঞ্জয়া ডি সিলভার বলে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ক্যাচ দেওয়ার আগে নামের পাশে রান তুলতে পারেননি সৌম্য।

আরও পড়ুন :

২ উইকেটের জয়ে বিশ্বকাপে শুভসূচনা বাংলাদেশের

পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়লো যুক্তরাষ্ট্র

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ২,২১১ কোটি ৯৫ লাখ টাকার বাজেট প্রস্তাব

সর্বশেষ পাওয়া সংবাদ