শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী

স্পোর্টস ডেস্ক : ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী। শুক্রবার (৩১ জানুয়ারি) পবিত্র জুমার নামাজের পর মিরপুর দারুসসালাম শাহি মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

দেব চৌধুরীকে শাহাদাহ (ইসলামিক বিশ্বাসের ঘোষণাপত্র) পড়ান দারুসসালাম মসজিদে খতিব এবং জনপ্রিয় ইসলামিক স্কলার আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ।

শাহাদাহ পাঠের আগে দেব চৌধুরী বলেন, ‘আমি নিজ উদ্যাগে মুসলিম হচ্ছি আজ। আমি আরবি পড়তে পারি না। তবে আমার রুমে তিনটা বাংলা ট্রান্সলেটেড কুরআন আছে!’

শাহাদাহ পাঠের পর মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন।

প্রসঙ্গত, দেব চৌধুরী সবশেষ অলরাউন্ডার নামের একটি ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার।

সর্বশেষ পাওয়া সংবাদ