শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

নেইমারকে ছেড়ে দিল আল হিলাল

স্পোর্টস ডেস্ক : সৌদি আরবেরে ক্লাবে সই করার পর থেকেই চোটের কারণে ভুগছিলেন ব্রাজিলিয়াল সুপারস্টার নেইমার জুনিয়র। ১৮ মাসে মাত্র সাতটি ম্যাচে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। সেই নেইমারকে এবার ছেড়েই দিল সৌদি ক্লাব আল হিলাল। হয়তো পুরনো ক্লাব স্যান্টসে ফিরবেন ব্রাজিলের তারকা ফুটবলার।

সোমবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নেইমারের চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার খবর দেয় আল হিলাল।

সৌদি প্রো লিগের ক্লাবটি জানায়, “নেইমার এবং আল হিলাল দু’পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করল। ক্লাবের জন্য নেইমার যা করেছে, সেটার জন্য ধন্যবাদ। আগামী দিনে আরও সাফল্য পাক নেইমার।”

২০২৩ সালে ৯ কোটি ৭৬ লাখ ডলারের বিনিময়ে পিএসজি থেকে আল হিলালে পাড়ি জমিয়েছিলেন নেইমার। কিন্তু গোটা মৌসুমে মাত্র ৪২ মিনিট খেলেছিলেন তিনি। বাকি সময় চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছিল। অর্থাৎ, প্রতি মিনিট খেলে ২১ কোটি টাকা করে রোজগার হয়েছিল নেইমারের।

এর আগে পিএসজিতে খেলতেন নেইমার। সেই ক্লাবে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি ছিল। কিন্তু তার মাঝেই আল হিলালে যোগ দিয়েছিলেন। নেইমারের সঙ্গে দু’বছরের চুক্তি করেছিল সৌদির ক্লাব। কিন্তু সেই চুক্তি শেষ হওয়ার আগেই ক্লাব ছাড়লেন ব্রাজিলীয়। শোনা গিয়েছে, নেইমারের ছোটবেলার ক্লাব স্যান্টসের সঙ্গে মৌখিক চুক্তি হয়ে গিয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরনো ক্লাবে সই করতে পারেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ