শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

স্পোর্টস ডেস্ক : আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ। চলতি সপ্তাহে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেড টেস্টে ব্যাট-বল হাতে ভালো করতে পারেননি ভারতের রবীচন্দ্রন অশ্বিন। তাই একধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন অশ্বিন। এই সুযোগে দ্বিতীয় স্থানে উঠেছেন মিরাজ। ২৮৪ রেটিং আছে মিরাজের। অশ্বিনের রেটিং ২৮৩।

২৬৩ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৪১৫ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজা।

এদিকে আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। স্বদেশি জো রুটকে সরিয়ে প্রথমবারের মত র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলেন ব্রুক। তবে রুটের সাথে তার ব্যবধান মাত্র ১ রেটিং। ব্রুকের আছে ৮৯৮ রেটিং এবং রুটের নামের পাশে আছে ৮৯৭ রেটিং।

র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থেকে গত সপ্তাহে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামেন ব্রুক। তখন শীর্ষে ছিলেন রুট। ঐ টেস্টের দুই ইনিংসে ব্রুক যথাক্রমে- ১২৩ ও ৫৫ রান করেন তিনি। রুট করেন ৩ ও ১০৬। রুটের চেয়ে রান বেশি করায় শীর্ষে উঠে আসেন ব্রুক।

ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমার। এডিলেডে প্রথম ইনিংসে ১৪০ রান করায় ছয় ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন হেড।

গেবেখায় শ্রীলংকার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে ৭৮ ও ৬৬ রানের ইনিংসের সুবাদে তিন ধাপ এগিয়ে সাতে উঠেছেন বাভুমা।

টেস্টে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে চোখে পড়ার মত উন্নতি হয়েছে জাকের আলীর। কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন তিনি। তাই ২১ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জাকের।

টেস্টে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।

সর্বশেষ পাওয়া সংবাদ