শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ নারী দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ায়নডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। আইরিশদের বিপক্ষে আসন্ন এই ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টাইগ্রেসদের ১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা দলের বেশিরভাগ সদস্যই আছেন আসন্ন এই সিরিজে। সবমিলিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে স্বাগতিকরা।

সিরিজটিকে সামনে রেখে শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় পা রাখবে আয়ারল্যান্ড নারী দল। এরপর ২৭ নভেম্বর মিরপুর শের-ই বাংলায় অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। সিরিজের বাকি দুই ম্যাচ ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর। এ দুটি ম্যাচও হবে মিরপুরেই।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড :

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্না আক্তার, রিতু মনি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, সুলতানা খাতুন, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা।

স্ট্যান্ড বাই: দিলারা আক্তার, দিশা বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস সুমনা, শারমিন সুলতানা, ফারিহা ইসলাম তৃষ্ণা।

সর্বশেষ পাওয়া সংবাদ