শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ ভারত

স্পোর্টস ডেস্ক : ঘরেরে মাটিতে ২৪ বছর আগে সবশেষ টেস্ট সিরিজ হেরেছিল ভারত। যদিও তারপর নিজেদের মাঠে টানা আধিপত্য করেছে স্বাগতিকরা। তবে এক যুগ আগে হারের সেই স্মৃতিই ফিরিয়ে দিল নিউজিল্যান্ড। আপ্রাণ লড়াই করেও মানরক্ষা করতে পারলেন না ঋষভ পন্থ। বেঙ্গালুরুতে ৪৬ রানে অলআউট হওয়া ভারতীয় দল ওয়াংখেড়েতে কত রান করতে পারবে, তা নিয়ে প্রথম থেকেই সংশয় ছিল।

রবিবার সেই সংশয়ে পড়ল সিলমোহর। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৭ রানের লক্ষ্যভেদ করতে গিয়ে ঘরের মাঠে ভারতীয় ব্যাটারেরা কুপোকাত হয়ে পরেন। দলের ধস সামলে একা লড়াই করলেন ঋষভ পন্থ। তাঁর ৬৪ রানের ইনিংস কোথাও গিয়ে অল্প হলেও, আশার আলো দেখিয়ে ছিল ভারতীয় ক্রিকেট প্রেমীদের। কিন্তু দিন শেষে বিতর্কিত সিদ্ধান্তের জেরেই শেষ হল তার ইনিংস। ২৪ বছর পর দেশের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ ভারতীয় দল। নিউজিল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট হারল ২৫ রানে। ১২১ রানেই শেষ হয়ে গেল রোহিতদের ইনিংস।

এতে ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে কিউইরা। এতে ২৪ বছর পর ঘরের মাঠে হোয়াইটওয়াশ হয়েছে ভারত।

২০০০ সালে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছিল ভারত। এবার ভারতকে আরও একবার সেই তিক্ততার স্বাদ দিয়েছে নিউজিল্যান্ড। এ ছাড়াও এই সিরিজের প্রথম টেস্টে জয় তুলে নিয়ে ভারতের মাটিতে ৩৫ বছরের টেস্টে জয়ের খরা কাটিয়েছিল নিউজিল্যান্ড। এরপর পুনেতে ভারতকে হারিয়ে এক ম্যাচ আগে সিরিজ নিশ্চিত করেছিল সফরকারীরা।

১৪৭ রান করলেই হত মুখরক্ষা। পিচে যতই স্পিন থাক, ভারতের তথাকথিত বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের জন্য অন্তত এই স্কোর চেজ করা খুব একটা কঠিন কাজ হবে না বলেই মনে হচ্ছিল। কিন্তু, এই চলতি সিরিজের প্রথম থেকেই একবারে খারাপ অবস্থায় ছিল টিম ইন্ডিয়ার টপ অর্ডার। রোহিত, কোহলি, শুভমান গিলের মতন তাবড় তাবড় ব্যাটাররা শুধু অসহায় আত্মসমর্পণ করলেন।

১৪৭ রানের লক্ষ্যমাত্রা চেজ করতে গিয়ে সেই ধসে গেল টপ অর্ডার। ঋষভের ৬৪ রানের ইনিংস কোথাও গিয়ে আশার আলো জোগালেও। দ্বিতীয় ইনিংস ৩০ ওভারও খেলতে পারলেন না রোহিতরা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নেন নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার আজাজ প্যাটেল। ৫৭ রানে ৬ উইকেট নিলেন তিনি। প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন ৫ উইকেট।

আরও পড়ুন:

৬ নারী ফুটবলকন্যাদের অর্জনের আনন্দে ভাসছে কলসিন্দুর

লিটন-সাকিবকে ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা, শান্তই অধিনায়ক

সর্বশেষ পাওয়া সংবাদ