শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

মাহিদুলের অভিষেক, টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

মিরপুরে প্রথম টেস্টের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জ্বরের কারণে লিটন দাস এবং ইনজুরিতে পড়ে একাদশে নেই জাকের আলি। দল থেকে বাদ পড়েছেন স্পিনার নাঈম হাসান। এই তিনজনের জায়গায় একাদশে সুযোগ হয়েছে জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাহিদ রানার।

বাংলাদেশের ১০৬তম খেলোয়াড় হিসেবে টেস্ট অভিষেক হচ্ছে উইকেটরক্ষক-ব্যাটার অঙ্কনের। ৪৩টি প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৩০.৬৯ গড়ে ১৯৩৪ রান করেছেন ২৫ বছর বয়সী অঙ্কন।

প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন করেছে দক্ষিণ আফ্রিকা। ম্যাথু ব্রিটস্কি ও ড্যান পিয়েটের জায়গায় একাদশে নেওয়া হয়েছে সেনুরান মুথুসামি ও ড্যান পিটারসনকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ পর্যন্ত ১৫টি টেস্টে মুখোমুখি হলেও কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। ১৩টিতে হার এবং দু’টি টেস্ট ড্র করেছে টাইগাররা।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, জাকির হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, নাহিদ রানা, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ : আইডেন মার্করাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, কাইল ভেরেইনি, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, সেনুরান মুথুসামি ও ড্যান পিটারসন।

সর্বশেষ পাওয়া সংবাদ