শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ভুটানকে ৭ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়নশিপে তহুরার হ্যাটট্রিকে ভুটানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এই ম্যাচে সাবিনা খাতুন দুটি, ঋতুপর্ণা চাকমা এবং মাসুরা পারভিন একটি করে গোল করেন।

রোববার (২৭ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৭ মিনিটেই গোলের দেখা পায় বাংলাদেশ। ডি বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বল জালে জড়ান ঋতুপর্ণা চাকমা।

ম্যাচের এগিয়ে গিয়েও আক্রমণ অব্যাহত রাখে বাংলার মেয়েরা। ম্যাচের ১৫ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। চমৎকার ড্রিবলিংয়ে বল নিজের কন্ট্রোলে নেন তহুরা। এরপর ডি বক্সের বাইরে থেকে অসাধারণ শটে বল জালে জড়ান তিনি।

এরপর স্কোরশিটে নাম লেখান অধিনায়ক সাবিনা। ম্যাচের ২৬ মিনিটে ডান দিক থেকে বাড়ানো বলে পা ছুঁয়ে জালে জড়ান তিনি। এরপর ম্যাচের ৩৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান তহুরা। আবারও ডি বক্সের বাইরে থেকে গোল করেন তিনি।

এরপর ম্যাচের ৩৭ মিনিটে ফের গোল করে সাবিনা। মাঝমাঠ থেকে বল নিয়ে টেনে গোলরক্ষককে কাঁটিয়ে বল জালে জড়ান তিনি। ম্যাচের ৪১ মিনিটে এক গোল শোধ করে ভুটান। ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। এরপর ৭২ মিনিটে ফের গোলের দেখা পায় বাংলাদেশ। সানজিদার নেওয়ার কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে বল জালে জড়ান ডিফেন্ডার মাসুরা পারভীন। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৭-১ গোলের বড় জয়ে ফাইনালে পা রাখে লাল-সবুজের প্রতিনিধিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ