মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
শিরোনাম
৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনকে অ্যাম্বুলেন্স প্রদান করল এনসিসি ব্যাংক এসবিএসি ব্যাংকে এক্সপোর্ট মনিটরিং ও এফডিআই রিপোর্টিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পিবিআইএল ও আইইউবির সমঝোতা স্মারক স্বাক্ষর শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিতিশীলতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ দাবি, ১ লাখ টাকা নেওয়ার সময় দুদকের ফাঁদে সার্ভেয়ার
advertisement
খেলাধুলা

রংপুর রাইডার্সের প্রধান কোচ মিকি আর্থার

স্পোর্টস ডেস্ক : দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটির ১১তম আসর। এর মধ্যে সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শেষ হয়েছে। চূড়ান্ত হয়েছে সাতটি ফ্র্যাঞ্চাইজিও। কুমিল্লা ভিক্টোরিয়ানসের জায়গায় এবার নতুন ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী।

এবার বিপিএলের রংপুর রাইডার্স তাদের কোচের নাম জানিয়েছে। বাংলাদেশের ঘরোয়া লিগটির ১১তম আসরে রংপুরের কোচিং দায়িত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে সোশ্যাল মিডিয়ায় নিজেদের কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করে রংপুর।

ফ্র্যাঞ্চাইজিটির ফেইসবুকে এক পোস্টে কোচের ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার। এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স!’

এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলে আসছেন আর্থার। এর আগে সবশেষ ২০১৫ সালের বিপিএলে ডায়নামাইটসের কোচ ছিলেন এই প্রোটিয়া তারকা কোচ।

বিশ্বের বিভিন্ন দেশে কোচের ভূমিকায় কাজ করেন আর্থার। ক্রিকেটার ক্যারিয়ারে দেশের জার্সিতে খেলার সুযোগ না পেলেও কোচ হিসেবে তার সুনাম বেশ।

কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আর্থার। এরপর ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের দায়িত্ব পালন করেন। প্রায় পাঁচ বছর জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইনদের কোচ হিসেবে কাজ করেন তিনি। এ ছাড়া পাকিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন এই প্রোটিয়া কোচ। তার অধীনেই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, টেস্ট ও টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কীর্তি গড়েছিল পাকিস্তান।

আরও পড়ুন:

সাকিবের বদলে টেস্ট দলে মুরাদৎ

ভারতের লজ্জার রেকর্ড, ঘরের মাঠে ৪৬ রানে অলআউট

▐ সর্বশেষ পাওয়া সংবাদ