শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে তরুণের মৃত্যু

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের গফরগাঁওয়ে ফুটবল খেলার সময় হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে মো. ফাহিম (১৮) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) বিকালে গফরগাঁওয়ের যশরা ইউনিয়নের দৌলতপুর মাঠে এই ঘটনা ঘটে। নিহত ফাহিম উপজেলার সালটিয়া ইউনিয়নের জন্মজয় গ্রামের বাসিন্দা মো. আব্দুল ওয়াহাবের ছেলে।

স্থানীয় জেএসএস ক্লাবের প্রধান উপদেষ্টা মতিউর রহমান তরুণ ফুটবলারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেএসএস ক্লাবের সাথে দৌলতপুরের একটা ফুটবল ম্যাচ ছিল। খেলা চলছিল। ওই খেলায় ফাহিম অতিরিক্ত খেলোয়ার হিসাবে সাইড ব্রেঞ্চে বসে ছিল। খেলার বিরতির পর ফাহিমকে খেলতে মাঠে নামানো হয়। মাঠে নামার দুই থেকে তিন মিনিট পরে মাঠেই লুটিয়ে পড়ে ফাহিম। এ সময় ফাহিমকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ