শনিবার, ২০ জুন ২০২৬
শনিবার, ২০ জুন ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রীর চীন সফরে ১৫-১৭টি চুক্তি সই হওয়ার সম্ভাবনা: পররাষ্ট্র সচিব আইসিইউতে চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার ড্যাফোডিল ইনস্টিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন সিরাজগঞ্জে হামের প্রকোপ অব্যাহত, দৈনিক গড়ে ২০ জন ভর্তি পুলিশের পোশাকের রং ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: জাতিসংঘে বাংলাদেশ গফরগাঁওয়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের পর ভিডিও ধারণ যুক্তরাষ্ট্রে ওয়ালটনের পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন আইসিটিমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৩৮তম বার্ষিক সাধারণ সভা লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ
advertisement
খেলাধুলা

মাহমুদউল্লাহর অবসর প্রসঙ্গে যা বললেন শান্ত

স্পোর্টস ডেস্ক : গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি বাংলাদেশে অলরাউন্ডার ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের। গত জুনে সুযোগ পাওয়ার পরও বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি। যা নিয়ে কম সমালোচনা হয়নি। তাই স্বাভাবিকভাবেই রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিষয়ে এবার মুখ খুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারত সিরিজের দলের রিয়াদকে রাখা নিয়েও কম আলোচনা হচ্ছে না। অভিজ্ঞ এই অলরাউন্ডার ভারত সিরিজেই অবসরের ঘোষণা দেবেন বলে গুঞ্জন উঠেছে। এমতবস্থায় আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় যে নেই রিয়াদ, সেটা মোটামুটি নিশ্চিত। এর ফলে খুব দ্রুতই টি-টোয়েন্টিকে বিদায় বলতে পারেন তিনি।

রিয়াদের অবসর প্রশ্নে শান্তর জবাব, ‘এ ব্যাপারে আমরা ড্রেসিংরুমে কোনো আলোচনায় যাইনি। সামনের দিকে হবে কী না, এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই ‘

অবসরের বিষয়ে শান্ত ইঙ্গিত দিলেও এখনও কোনো কিছু জানাননি রিয়াদ। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সও মাহমুদউল্লাহর পক্ষে নেই। সর্বশেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ২৫ রানের বেশি করতে পারেননি তিনি। তাই ভারত সিরিজে নিজেকে ফের একবার প্রমাণের চেষ্টা করবেন রিয়াদ।

টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ। আগামী বছরের চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে হয়তো ইতি টানবেন ৫০ ওভার ক্রিকেটের। তবে ভারত সিরিজ দিয়ে টি-টোয়েন্টির ইতি টানবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়।

তামিম ইকবাল ও মুশফিকুর রহিম আগেই ইতি টেনেছেন। ভারতে পা রেখে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলার বার্তা দিয়েছেন সাকিব আল হাসান। অভিজ্ঞ ও সিনিয়রদের মধ্যে কেবল বাকি আছেন মাহমুদউল্লাহ। ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় তার থাকাও এক প্রকার অবাস্তব। সেক্ষেত্রে ভারত সিরিজ দিয়েই কি টি-টোয়েন্টি থেকে অবসরের বার্তা দেবেন মাহমুদউল্লাহ?

উল্লেখ্য, ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে মাঠে নামবে বাংলাদেশ।

আরও পড়ুন:

একসঙ্গে বিয়ে করলেন রশিদ খান ও তার ৩ ভাই

স্ত্রীসহ সাকিব আল হাসানের ব্যাংক হিসাব তলব

বিপিএলে আবারও বরিশালের অধিনায়ক তামিম

সর্বশেষ পাওয়া সংবাদ