শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

নিষিদ্ধ হলেন বিশ্বজয়ী মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা জাতীয় দলের গোলরক্ষক মিলিয়ানো মার্টিনেজকে আগামী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা ডিসিপ্লিনারি কমিটি। গত ৫ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচটিতে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীনভাবে উদযাপনের অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। এমন আচরণের জন্য তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা।

এর ফলে আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলা হবে না তার। শুধু তাই নয় গত মাসে কলম্বিয়ার বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচে হারের পর এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেওয়ার শাস্তিও পেয়েছেন মার্টিনেজ। তার শাস্তির বিষয়টি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।

সেই বিবৃতিতে বলা হয় ‘এমিলিয়ানো মার্তিনেজ তার আগ্রাসী ব্যবহার এবং ফেয়ার প্লের বিধিনিষেধ ভঙ্গের দায়ে অভিযুক্ত সাব্যস্ত হয়েছেন। একইসঙ্গে মার্তিনেজের এই শাস্তির সঙ্গে দ্বিমত পোষণ করে আর্জেন্টিনা।’

আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে এবং ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না এই গোলরক্ষক। যা আর্জেন্টিনার জন্য বড় দুশ্চিন্তার কারণ বটে।

image

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা হওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান যদি কারও থাকে, সেটা এই গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের। পারফরম্যান্সে সবাইকে পেছনে ফেললেও বিতর্ক এড়িয়ে চলতে পারেননি মার্টিনেজ। ফের একবার বিতর্কে জড়ালেন এই গোলরক্ষক। সেই বিতর্কের জেরে এবার নিষেধাজ্ঞা পেলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ