শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আরব আমিরাত গেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। আগামী ৩ অক্টোবর সেই আসর সামনে রেখেই এবার দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

তার আগে বিশ্বকাপে লক্ষ্যের কথা জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জ্যোতি। বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, যে যার জায়গা থেকে সেরাটা দিতে পারলে ভালো ফল পাওয়া সম্ভব। ম্যাচ বাই ম্যাচ টার্গেট করে আগানোর পরিকল্পনা টাইগ্রেস অধিনায়কের।

image

কিছুটা কষ্ট নিয়েই কি আরব আমিরাতের বিমান ধরছে বাংলাদেশ নারী দল? জ্যোতি-জাহানারাদের মন ভার হওয়াটাই স্বাভাবিক। এই বিশ্বকাটা তো হওয়ার কথা ছিলো বাংলার মাটিতেই। তবে সব ভেস্তে গেছে রাজনৈতিক অস্থিরতায়।

তবে পরিস্থিতি মেনে না নেয়ার তো কোনো উপায় নেই। সিদ্ধান্ত ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার। যেখানেই হোক খেলতে হবেই। বিদেশের মাটিতে আবারও লাল সবুজের পতাকা উঁচিয়ে ধরার সুযোগ। আর সেই সুযোগ কাজে লাগাতে বদ্ধপরিকর বাংলাদেশ।

গেল টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচেও জিতে নাই নিগার সুলতানা দল। তবে এবার তেমনটা হবে না বলে আশ্বস্ত করেছেন টাইগ্রেস অধিনায়ক।

প্রত্যেকটি দল এবং ম্যাচের জন্য আলাদা পরিকল্পনা করে মাঠে নামাবে বাংলাদেশ দল। দেশের ক্রিকেটের উন্নয়ন, পরবর্তী প্রজন্ম যেন এই খেলাতে উদ্বুদ্ধ হয় এমন এইটি বিশ্বকাপ শেষ করার প্রত্যাশা অধিনায়কের।

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’ তে বাংলাদেশ দল। যেখানে বাংলাদেশের অপর চার প্রতিপক্ষ হলো-ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর, স্কটল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশের বিশ্বকাপ দল: নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার ও রাবেয়া খান।

সর্বশেষ পাওয়া সংবাদ