শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

ওয়ালটন-বুয়েট প্রিমিয়ার লিগ শুরু

ক্রীড়া প্রতিবেদক: ক্রীড়াবন্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আয়োজনে শুরু হয়েছে ‘ওয়ালটন-বুয়েট প্রিমিয়ার লিগ ফুটবল, সিজন-৫।’

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন বুয়েটের পানিসম্পদ প্রকৌশল (ডব্লিউআরই) বিভাগের অধ্যাপক ও বুয়েটের ফুটবল উপদেষ্টা ড. মোস্তফা আলী। এ সময় ওয়ালটনের সিনিয়র ডেপুটি ডিরেক্টর ইমরান আল বারী, মো. সাজ্জাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী দিনে মুখোমুখি হয় সান্তিয়াগো বার্নাবুয়েট ও এনআর ওয়ারিয়র্স। এই ম্যাচে অবশ্য কেউ জিতেনি। গোলশূন্য ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে উভয় দল। ম্যাচসেরা হন এনআর ওয়ারিয়র্সের নিপুন।

আগামীকাল বিকেলে দ্য ইনক্রিডেবলস ও টিম মাইটি এবং এনআর ওয়ারিয়র্স ও টিম এম অ্যান্ড এস মুখোমুখি হবে।

পাঁচটি দলের অংশগ্রহণে ১৬দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। সেদিন ফাইনাল, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই প্রতিযোগিতা। চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ