বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

সিরিজ সেরা পুরস্কারের অর্থ আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে দেবেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ৪ ইনিংস বল করে ১০ উইকেট নিয়েছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৫৫ রান করায় সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

সিরিজ সেরা মিরাজ নিজের পুরস্কারের পাঁচ লাখ পাকিস্তানি রুপির পুরোটাই দিয়ে দেন এমন একজনকে, যার কথা হয়ত ভাবেনি কেউ! বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ হারানো একজন রিকশাচালকের পরিবারকে পুরস্কারের অর্থ প্রদানের ঘোষণা দেন মিরাজ।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মিরাজ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একজন রিকশাচালক আহত হয়েছিলেন। পরে তিনি মারা যান। ম্যাচ অব দ্য সিরিজের পুরো অর্থ আমি সেই রিকশাচালকের পরিবারকে দিতে চাই।’

image

পুরস্কার পেয়ে পুলকিত মিরাজ নিজেকে নিয়ে বলেন, ‘দেশের বাইরে আমার প্রথম ম্যান অব দ্য সিরিজ, অবশ্যই দারুণ লাগছে। পাকিস্তানের পেস নির্ভর উইকেটে স্পিনার হয়ে পাঁচ উইকেট পেয়েছি, এটা আসলে অনেক বড় ব্যাপার। দলের সবাই সাহায্য করেছে। সবার সমর্থন ছিল। আশাকরি সামনে আমি আরও ভালো করতে পারব।’

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১টি ও দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নেন মিরাজ। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৬১ রানে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে চাপে ফেলেন তিনি। দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য থাকলেও বাংলাদেশের জয় পেতে বেগ পেতে হয়নি। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ৯ উইকেট নিয়েছেন পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ।

সর্বোচ্চ উইকেট শিকারের দিক দিয়ে তৃতীয় স্থানে আছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। ৪ ইনিংসে ৮ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৩ রানে ৫ উইকেট শিকার করে পাকিস্তানকে হারের পথে ঠেলে দেন হাসান।

দ্বিতীয় টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬ উইকেটের জয়ে বড় অবদান রাখেন আরেক পেসার নাহিদ রানা। দ্বিতীয় ইনিংসে মিডল অর্ডারে টানা ৩ ওভারে ৩ উইকেট নিয়ে পাকিস্তনকে চাপে ফেলেন। ঐ ইনিংসে ৪৪ রানে ৪ উইকেট শিকার করেন রানা। সিরিজে ৬ উইকেট নিয়েছেন তিনি।

প্রথম টেস্টে বাংলাদেশের ১০ উইকেটের জয়ে অবদান ছিলো অলরাউন্ডার সাকিব আল হাসানের। দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৩ উইকেট শিকার করেছিলেন তিনি। পুরো সিরিজে তার শিকার ৫ উইকেট।

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
বোলার ম্যাচ ইনিংস ওভার রান উইকেট
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ) ২ ৪ ৬৩ ১৮৬ ১০
খুররাম শাহজাদ (পাকিস্তান) ২ ৩ ৫৭ ২২০ ৯
হাসান মাহমুদ (বাংলাদেশ) ২ ৪ ৫৭.৪ ১৯৩ ৮
নাহিদ রানা (বাংলাদেশ) ২ ৪ ৫১ ২৩৭ ৬
সাকিব আল হাসান (বাংলাদেশ) ২ ৪ ৬৮ ১৯২ ৫

▐ সর্বশেষ পাওয়া সংবাদ