শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বাংলাদেশের হকিকে বিশ্বময় তুলে ধরার এখনই শ্রেষ্ঠ সময়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ হকির বর্তমান ও ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা সভা রোববার (১ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভায় বর্তমান প্রেক্ষাপট ও ভবিষ্যতে করণীয় নিয়ে দেশের সাবেক জাতীয় দলের হকি খেলোয়ার এবং সংগঠনের সদস্যরা বক্তব্য রাখেন।

সভার শুরুতে কোটা ও বৈষম্যবিরোধী আন্দোলনে যে সকল ছাত্র ও সাধারণ মানুষ শহীদ হয়েছেন, তাদেরকে স্মরণ করা হয় এবং বর্তমানে বন্যা পরিস্থিতিতে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করা এবং বন্যার পরবর্তীতে যেন সকলে নিরাপদে তাদের স্বাভাবিক জীবন-যাপনে ফিরে যেতে পারেন সেটার আশাবাদ করা হয়।

বাংলাদেশের আগামী প্রজন্মকে আরো সুস্থ ও সতেজ করে গড়ে তুলতে পড়ালেখার পাশাপাশি খেলাধুলার গুরত্বও অপরিসীম। বিগত দিনে কি হয়েছে, সেটাকে মাথায় না রেখে বর্তমান ও আগামীকে নিয়ে এখন ভাববার বিষয়।

সব খেলার পাশাপাশি হকিকেও গুরত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার সময় এখন। জেলা ভিক্তিক প্রশিক্ষন, অনুশিলন, অয়োজন ও প্রতিযোগীতার মাধ্যমে হকিকে এগিয়ে নিয়ে যাওয়ার এখনই সময়। এক সময়ের ঐতিহ্য হকি হতে পারে আগামী প্রজন্ম ও দেশের গৌরব।
হকিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া ও জয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে চলার আহ্বাবান করা হয়।

দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের হকির মাঠ তৈরী করে উন্নত মানের খেলোয়ার তৈরী করার বিকল্প নাই। আগামী দিনে সরকারী ও বেসরকারী পৃষ্ঠপোষকতায় হকির গৌরবময় ভবিষ্যতের সূচনা হবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক জাতীয় হকি দলের খেলোয়াড় ও কোচ নুরুল ইসলাম, সাবেক জাতীয় হকি দলের খেলোয়াড় অসীম আদেল, কাজী আবু জাফর তপন, মামুনুর রশিদ এবং সংগঠক ইউসুফ আলী, মাহমুদুল হক মিতু, বদরুল ইসলাম দিপু, শহীদুল্লাহ দোলন, নুরুল ইসলাম এবং মাহমুদুল হক, আরো বক্তব্য রাখেন বরগুনা জেলার প্রতিনিধি এইচ আর রিঙ্কু, তারেক এ আদেল ও উক্ত আলোচনা সভার আয়োজক সাবেক জাতীয় হকি দলের খেলোয়ার ও বাংলাদেশ হকি ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক সাজেদ এ এ আদেল।

সর্বশেষ পাওয়া সংবাদ