শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহ

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন জয় শাহ। বর্তমানে তিনি বিসিসিআইয়ের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাত্র ৩৫ বছর বয়সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন তিনি। আগামী ১ ডিসেম্বর থেকে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করবেন জয়।

মঙ্গলবার (২৭ আগস্ট) আইসিসির সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তবে জয় শাহ ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তিনি। ইতোমধ্যে আইসিসি তার নাম ঘোষণা করেছে।

নির্বাচিত হওয়ার পর এক বিবৃতিতে জয় শাহ বলেছেন, ‘আইসিসির চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়ে আমি বেশ বিনীত বোধ করছি। আইসিসির দল ও আমাদের সদস্য জাতিগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে ক্রিকেটের আরও বৈশ্বিকীকরণে কাজ করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। অগ্রসর প্রযুক্তির আয়ত্তকরণের প্রচার ও নতুন বৈশ্বিক বাজারে আমাদের মূল টুর্নামেন্টগুলোর পরিচিতি তুলে ধরতে আমরা একটা গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছি। আমাদের লক্ষ্য হচ্ছে ক্রিকেটকে আরও উন্মুক্ত ও যেকোনো সময়ের চেয়ে আরও জনপ্রিয় করা।’

এর আগে টানা দুই মেয়াদে আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন গ্রেগ বার্কলে। আগেই জানিয়েছেন তৃতীয় মেয়াদে তিনি আর আইসিসি প্রধানের দায়িত্বে থাকতে চান না। ফলে আইসিসির নতুন সভাপতি নির্বাচনের কথা ছিল।

ভারত থেকে এর আগে চার জন আইসিসির চেয়ারম্যান হয়েছেন। জগমোহন ডালমিয়া, শারদ পওয়ার, এন শ্রীনিবাসন ও শশাঙ্ক মনোহর বিসিসিআই থেকে আইসিসিতে গিয়েছিলেন। পঞ্চম চেয়ারম্যান হলেন শাহ। চলতি বছর ১ ডিসেম্বর থেকে নতুন দায়িত্ব নেবেন তিনি। ফলে তিনি চলে গেলে বিসিসিআইয়ের সেক্রেটারির পদটি শূন্য হয়ে যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ