শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিপিএলে দল কিনলেন শাকিব খানের ‘রিমার্ক হারল্যান’

স্পোর্টস ডেস্ক: এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)-এর ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনেছে প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রিমার্ক-হারল্যান। আর এই কোম্পানিটির পরিচালক হলেন চিত্রনায়ক শাকিব খান।

প্রতিষ্ঠানটির ঢাকা ফ্র্যাঞ্চাইজি কেনার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র। ওই সূত্রটি বলছে, ইতিমধ্যে সাইনিংমানিসহ কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) সকালে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও জানা যায়, বেশ আগেই থেকে দল গোছাচ্ছিলেন এই সুপারস্টার।

এরপর থেকে শাকিব খানের ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করে শাকিবের বিপিএলে যুক্ত হওয়ার খবরটি পোস্ট করতে থাকেন। তাদের ভাষ্য, দীর্ঘদিনের ইচ্ছে ছিল শাকিব খানের মালিকানায় বিপিএলে একটি দল থাকুক। এতে করে শাকিবের ব্যবসায়িক যেমন উন্নতি হবে তেমনি সিনেমার সঙ্গে ক্রিকেটের কম্পিনেশন আরও জমজমাট হবে।

সবশেষ বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল নিউটেক্স গ্রুপের কাছে। দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা। তারা মালিকানা পায় রুপা গ্রুপের কাছ থেকে। রুপা গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটরস। এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। তাই এবারের বিপিএল শুরু হতে পারে চলতি বছরের শেষ দিকে। আর আগামী মাসে যে কোনো সময়ে হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট। তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্র্যাঞ্জাইজিগুলোকে নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ