বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

করাচিতে দর্শকবিহীন স্টেডিয়ামে টেস্ট খেলবে বাংলাদেশ-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক : দর্শকবিহীন স্টেডিয়ামে করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ-পাকিস্তান। এরপর ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল। বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার সিরিজের শেষ টেস্ট দেখার সুযোগ পাবে না দর্শকরা। করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও বাকী থাকায় মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা।

আগামী বছর ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ঐ টুর্নামেন্টকে সামনে রেখে সম্প্রতি লাহোরের গাদ্দাফি ও করাচির জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ শুরু করেছে পিসিবি। এখনও গ্যালারির বেশিরভাগ অনেকাংশের কাজ বাকী। এ অবস্থায় গ্যালারিতে দর্শক প্রবেশ ঝুঁকিপূর্ণ। তাই করাচিতে বাংলাদেশ-পাকিস্তানের শেষ টেস্টে দর্শকবিহীন আয়োজন করার সিদ্বান্ত নিয়েছে পিসিবি। সংস্কারের কাজ পুরোপুরি শেষ করতে আরও বেশ কিছু দিন সময় লাগবে বলে জানিয়েছে সেদেশের ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে পিসিবি জানিয়েছে, ‘করাচি স্টেডিয়ামের সংস্কার কাজ এখনও অনেক বাকী আছে। এ অবস্থায় ভক্তদের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাই করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট দেখতে মাঠে প্রবেশ করতে পারবে না দর্শকরা।’

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানের লাহোরে আছে বাংলাদেশ দল। প্রথম টেস্টকে সামনে রেখে ১৪ থেকে ১৬ আগস্ট পর্যন্ত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে টাইগাররা। প্রথম টেস্ট খেলতে ১৭ আগস্ট রাওয়ালপিন্ডি রওনা দিবে শান্ত-সাকিবরা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ