শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
advertisement
খেলাধুলা

মেসির বাড়িতে হামলা, নিন্দা জানালেন প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক : ফুটবল জীবনে প্রায় পুরোটাই কাটিয়েছে যে দেশে, সেই স্পেনেই এবার মেসির বাড়িতে হামলা! ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। তাঁর মতে, এই হামলা চালিয়েছেন কমিউনিস্টরা। স্পেনে বসবাসকারী আর্জেন্টিনার নাগরিকদের নিরাপত্তার দাবি করেছেন মিলেই।

জন্ম আর্জেন্টিনায়। কিন্তু মেসির ফুটবলে ‘পায়ে খড়ি’ স্পেনে। বার্সেলোনা থেকে উত্থান। কাতালুনিয়ার ক্লাবে যখন খেলতেন, তখন স্পেনের ইবিজায় শহরে বাডি কিনে আর্জেন্টাইন তারকা। অবসর পেলেই এখনও সেখানে যান তিনি। সেই বাড়িতে হামলা চালিয়েছে একদল পরিবেশকর্মী। এমনকী, বাড়ির দেওয়া লেখা হয়েছে স্নোগানও!

এই ঘটনার একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে। সেই ফুটেজে দেখা যাচ্ছে, ‘মেসির বাড়ির সামনে ব্য়ানার হাতে দাঁড়িয়ে দুই ব্য়ক্তি। ব্য়ানারে লেখা, ‘অনুগ্রহ করে পৃথিবীকে সাহায্য করুন। ধনীরা নিপাত যাক। পুলিশ নিপাত যাক’।

এক্স হ্য়ান্ডেলে আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই লিখেছেন, ‘স্পেনে কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনীদের হত্যা করতে লিওনেল মেসি এবং তার বাড়ি ধ্বংস করে ফেলেছে। এই কাপুরুষোচিত কাজের প্রতিবাদ জানিয়ে আমি মেসির পরিবারের প্রতি সংহতি জানাচ্ছি। আমি পেদ্রো সানচেজের সরকারের কাছে স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছি। কমিউনিজম হচ্ছে সফলদের প্রতি হিংসা, ঘৃণা এবং বিরক্তি দ্বারা চালিত আদর্শ। মুক্ত এবং সভ্য পৃথিবীতে এর কোনো স্থান নেই’।

সর্বশেষ পাওয়া সংবাদ