শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
advertisement
খেলাধুলা

ইতিহাস গড়ে অলিম্পিকে নতুন দ্রুততম মানবী আলফ্রেড

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে ইতিহাস গড়ে দ্রুততম মানবী হলেন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড। অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক, তাও সোনায় মোড়ানো। ট্র্যাকে ঝড় তুলে ১০ দশমিক সাত দুই সেকেন্ডে রেস শেষ করেন আলফ্রেড। যা জাতীয় রেকর্ডও।

১০ দশমিক ৮৭ সেকেন্ড সময় নিয়ে যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন রূপা ও ১০ দশমিক ৯২ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন স্বদেশি মেলিসা জেফারসন।

অথচ রেস শুরুর আগে অনেকেই সোনার পদক দেখছিলেন রিচার্ডসনের গলায়। সেমিফাইনালে সেই রিচার্ডসনকে হারিয়েই প্রথম হন আলফ্রেড। ফাইনালে এসেও নিজের দাপট ধরে রাখেন ২৩ বছর বয়সী এই অ্যাথলেট।

যদিও আলফ্রেডের উঠে আসার পথ অতটা মসৃণ ছিল না। বাবা মারা যাওয়ার পর ১২ বছর বয়সে খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু পরে তাকে ফেরাতে রাজি করানো হয়। সেদিন ফিরেছিলেন বলেই আলফ্রেড আজ অলিম্পিক চ্যাম্পিয়ন!

সর্বশেষ পাওয়া সংবাদ