শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি
advertisement
খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার অনুমোদন আইসিসির

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে অনুষ্ঠেয় ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট অনুমোদন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮২২ কোটি ৩ লাখ ৩৮ হাজার টাকা প্রায়। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে এ কথা বলা হয়েছে।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চ মাসে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ টুর্নামেন্ট আয়োজনের জন্য ৭০ মিলিয়ন সাথে অতিরিক্ত ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) দেওয়া হবে।

মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহর সভাপতিত্বে আইসিসির অর্থ ও বাণিজ্যিক কমিটি যাচাই-বাছাই করে বাজেটের অনুমোদন দিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, ‘আনুমানিক বাজেট প্রায় ৭০ মিলিয়ন ডলার। এর সাথে অতিরিক্ত খরচের জন্য ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।’

অতিরিক্ত বাজেটের বিষয়ে সূত্রটি জানিয়েছে, ভারত যদি পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে না যায় তাহলে বিকল্প ভেন্যুতে খেলার প্রয়োজন পড়লে সেক্ষেত্রে অতিরিক্ত ব্যয়ের জন্য বাড়তি খরচ বরাদ্দ রাখা হয়েছে।

তবে সপাকিস্তানের বাইরে ম্যাচ আয়োজন করতে নির্ধারিত অতিরিক্তি ৪ দশমিক ৫ মিলিয়ন ডলার ব্যয়ের জন্য যথেষ্ট নয় বলে সূত্রের দাবী।
গত বছর এশিয়া কাপেরও আয়োজক ছিলো পাকিস্তান। ভারতীয় দল পাকিস্তান সফরে রাজি না থাকায় হাইব্রিড মডেলে হয়েছিলো এশিয়া কাপ।

সর্বশেষ পাওয়া সংবাদ