শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
খেলাধুলা

বিশ্বের দ্রুততম বোলার হিসেবে রশিদ খানের রেকর্ড

স্পোর্টস ডেস্ক : এক যুদ্ধবিধ্বস্ত দেশ হিসেবে ক্রিকেটে আফগানিস্তানের উত্থান রূপকথার চেয়ে কোনও অংশে কম নয়। আফগানিস্তান আর কোনও ভাবেই ক্রিকেটের ‘ছোট’ দেশ নয়। গোলাগুলির আওয়াজ আর ভূমিকম্পে বারবার কেঁপে ওঠা দেশটার শাসন করে তালিবানিরা। আর সেই দেশেরই ক্রিকেটার রশিদ খান। মাত্র ২৫ বছর বয়সেই পেয়ে গিয়েছেন গগনচুম্বী সাফল্য়। তাঁর স্পিনের ঘূর্ণিতে বারবার হারিয়েছেন বিশ্বের তাবড় নক্ষত্র ক্রিকেটাররা। শুধু বোলিংই নয়, রশিদের ব্য়াটও কথা বলে। আর এই রশিদই এবার ইতিহাস লিখে ফেললেন ব্রিটেনে। রশিদের নামের পাশে লেখা হয়ে গেল ৬০০ টি-২০ উইকেট!

২০১৫ সাল থেকে রশিদ সারা বিশ্ব জুড়ে ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেট খেলেন। দেখতে ২০টি দলে খেলা হয়ে গেল তাঁর। এই মুহূর্তে রশিদ আছেন ইংল্য়ান্ডে। এই প্রথমবার তিনি খেলছেন দ্য় হান্ড্রেড টি-২০ টুর্নামেন্ট। ট্রেন্ট রকেটসে নাম লিখিয়েছেন আফগান লেগস্পিনার। গত সোমবার ম্যাঞ্চেস্টার অরিজিনালসের বিরুদ্ধে রশিদ খেলেছেন। তিনি পল ওয়াকারকে আউট করেই আইকনিক ৬০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন রশিদ। টি-টোয়েন্টি ইতিহাসের ডোয়েন ব্র্য়াভোর পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন রশিদ। ৬০০ টি-২০ উইকেট পেতে ৪৩৮ ইনিংস লেগেছে রশিদের। ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে এই নজির গড়লেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট রয়েছে যাঁদের ঝুলিতে
৬৩০ উইকেট – ডোয়েন ব্র্যাভো (৫৪৩ ইনিংস)
৬০০ উইকেট – রশিদ খান (৪৩৮ ইনিংস)
৫৫৭ উইকেট – সুনীল নারিন (৫০৯ ইনিংস)
৫০২ উইকেট – ইমরান তাহির (৩৮৮ ইনিংস)
৪৯২ উইকেট – সাকিব আল হাসান (৪৩৬ ইনিংস)
৪৬২ উইকেট – আন্দ্রে রাসেল (৪৬১ ইনিংস)

সর্বশেষ পাওয়া সংবাদ