বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
শিরোনাম
মেঘনা ব্যাংকের কোম্পানীগঞ্জ উপশাখার উদ্বোধন টেকনাফে ইসলামী ব্যাংকের গ্রাহক সচেতনতা ও আর্থিক সাক্ষরতা কর্মসূচি ডাচ্-বাংলা ব্যাংক এবং প্রগতি ইন্স্যুরেন্সের মধ্যে চুক্তি স্বাক্ষর বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে সীমান্ত বৈঠক অনুষ্ঠিত পদ্মা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ নভেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ৬ ঘণ্টা টোল ফ্রি ৪ দিন গ্যাস থাকবে না এমন খবর গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পেট্রোবাংলার তাহসিফ সাউরির বন্ধু দীপ ফের ৩ দিনের রিমান্ডে স্ন্যাপড্রাগন ফাইভজি প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি
advertisement
খেলাধুলা

হিট থেকেই বাদ বাংলাদেশের সামিউল

স্পোর্টস ডেস্ক : প্যারিস অলিম্পিকে সাঁতার ইভেন্টের ১শ মিটার ফ্রিস্টাইল হিট থেকে বাদ পড়লেন বাংলাদেশের সামিউল ইসলাম রাফি। মঙ্গলবার প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় অনুষ্ঠিত হয় ইভেন্টটি।

দ্বিতীয় হিটে ৫৩.১০ সেকেন্ড সময় নিয়ে ৮ জন প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন সামিউল। সব মিলিয়ে ৭৯ জন প্রতিযোগীর মধ্যে তার স্থান ৬৯তম।

৪৭.৫৭ সেকেন্ড সময় নিয়ে বাছাই পর্বে প্রথম হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাঁতারু অ্যালেক্স জে। তবে ক্যারিয়ার সেরা টাইমিংয়ে খুশি রাজবাড়ীর ছেলে সামিউল। তিনি বলেন, ক্যারিয়ার সেরা টাইমিং নিয়ে আমি খুশি। আমার টাইমিংয়ের উন্নতি করার চেষ্টা করেছি এবং আমি করেছি।

বাছাই পর্বের এই রাউন্ড থেকে সেমিফাইনালে জায়গা করে নেন সেরা ষোলজন সাঁতারু।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ