শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
খেলাধুলা

প্যারিস অলিম্পিক : চীনকে হটিয়ে শীর্ষে জাপান

স্পোর্টস ডেস্ক: প্যারিস অলিম্পিকে জমে উঠেছে স্বর্ণ পদকের লড়াই। যেখানে চীন, যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াই করছে জাপান। সোমবার অর্থাৎ তৃতীয় দিন শেষে ছয়টি স্বর্ণ পদক জিতে সবার চেয়ে এগিয়ে জাপান। সব মিলিয়ে ১২টি পদক পেয়েছে তারা। এর মধ্যে দুটি রৌপ্য এবং চরটি তাম্র বা ব্রোঞ্জ পদক। এর আগে দ্বিতীয় দিন শেষে স্বর্ণ জয়ের শীর্ষে ছিল চীন।

স্বাগতিক ফ্রান্সও পদকের লড়াইয়ে তুমুল প্রতিদ্বন্দ্বিতা অব্যাহত রেখেছে। তৃতীয় দিন শেষে চারটি দেশ সমান ৫টি করে স্বর্ণ জিতলেও মোট ১৬টি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিক ফ্রান্স। ৮টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জ জয় করেন দেশটির অ্যাথলেটরা।

এ ছাড়াও ৫টি করে স্বর্ণ জিতেছে চীন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়াও। এর মধ্যে মোট ১২টি পদক নিয়ে চীন তৃতীয়, ৯টি করে পদক নিয়ে অস্ট্রেলিয়ায় চতুর্থ এবং দক্ষিণ কোরিয়া রয়েছে পঞ্চম স্থানে।

শীর্ষে থাকা জাপানের অ্যাথলেটরা জুডোতে দুটি, স্টেকবোর্ডিংয়ে দুটি, ফেন্সিং এবং জিমন্যাস্টিকসে একটি করে স্বর্ণ জিতেছে তারা। তৃতীয় দিন পর্যন্ত স্বর্ণ পদকজয়ী দেশ হলো ১৭টি। যুক্তরাষ্ট্র জিতেছে ৩টি স্বর্ণ পদক। ৫টি দেশ জিতেছে ২টি করে স্বর্ণ। একটি করে স্বর্ণ জিতেছে ছয়টি দেশ।

রৌপ্য পদক জয় করেছে সাতটি দেশের অ্যাথলেটরা। আর শুধুমাত্র ব্রোঞ্জ পদক জয় করেছে ১২টি দেশের অ্যাথলেটরা। সব মিলিয়ে পদক তালিকায় নাম তুলতে পেরেছে ৩৬টি দেশের অ্যাথলেটরা।

সর্বশেষ পাওয়া সংবাদ