শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ময়মনসিংহে ডিবি-ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫ তারাকান্দায় ৩৪০ বস্তা ইউরিয়া সার জব্দ, ৩ জনের বিরুদ্ধে  মামলা বেনাপোল সীমান্তে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার - ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের দেশের বাজারে বাড়লো স্বর্ণ ও রুপার দাম, ভরি কত? গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ
advertisement
খেলাধুলা

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক অলরাউন্ডার শোয়েব মালিক। ক্রিকেটের দুই ফর্মেট থেকে আগেই অবসর ঘোষণা করা মালিক ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে গেছে।

মালিক বলেন, ‘না, পাকিস্তান দলে ফেরার আমার আর কোন ইচ্ছে নেই। পাকিস্তানের হয়ে দীর্ঘ ক্যারিয়ার নিয়ে আমি খুশি ও সন্তুষ্ট।’ তিনি আরো বলেন, ‘ক্রিকেটের দুই ফর্মেট থেকে(ওয়ানডে ও টেস্ট) আমি আগেই অবসর নিয়েছে। আমি অনেক ক্রিকেট লিগে খেলছি এবং আমার সময়টা উপভোগ করছি। আমি যেখানেই খেলার সুযোগ পাব আমি সর্বোচ্চটা খেলার চেষ্টা করব।’

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে তার অবসরের বিষয়ে প্রশ্ন করা হলে সাবেক এ অধিনায়ক সব ফর্মেট তেকেই অবসরের ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘আমার কোন ইচ্ছে নেই, যেটা আমি আগের সাক্ষাৎকারে বলেছি। আমি আনুষ্ঠানিকভাবে ক্রিকেটের সব ফর্মেট থেকেই অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেব।’

৪২ বছর বয়সী মালিক পাকিস্তানের হয়ে ১২৪ টি-টোয়েন্টি ম্যাচে নয়টি হাফসেঞ্চুরিসহ ১২৫ দশমিক ৬৪ স্ট্রাইক রেটে ৩১ দশমিক ২১ গড়ে মোট ২ হাজার ৪৩৫ রান করেছেন।

ঘরোয়া ক্রিকেটে ৫৪২ ম্যাচে ৮৩টি অর্ধশকসহ ১৩ হাজার ৩৬০ রান করেছেন। সংক্ষিপ্ত ভার্সনে বর্তমানে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। তালিকার শীর্ষে রয়েছেন ৪৬৩ ম্যাচে ১৪ হাজার ৫৬২ রান করা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।

সর্বশেষ পাওয়া সংবাদ