শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ
advertisement
খেলাধুলা

গোলরক্ষক জিকোকে চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সংবর্ধনা

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার সাফ সেরা গোলরক্ষক চকরিয়ার ডুলাহাজারার কৃতী সন্তান জাতীয় ফুটবল দলের গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে সংবর্ধনা দিয়েছে চকরিয়া উপজেলা ক্রীড়া সংস্থা। উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শতশত শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন।

সোমবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার সুগন্ধা মিলনায়তনে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রোগ্রামার মিলটন দাশের সঞ্চালনায় বর্ণাঢ্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুরুল আবছার।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক, বরইতলী ইউপি চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান, কাকারা ইউপি চেয়ারম্যান হাজী মো. সাহাবউদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে অতিথিবৃন্দ দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক ডুলাহাজারার ছেলে আনিসুর রহমান জিকোর হাতে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

সর্বশেষ পাওয়া সংবাদ